খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছার আগে বাসটি পুরোটা পুড়ে যায়।

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৭ এএম

খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছার আগে বাসটি পুরোটা পুড়ে যায়। বিআরটিসি টিকেট কাউন্টারের টিকেট বিক্রেতা বিদ্যুৎ চাকমা জানান, তাকে ভোর ৪টার দিকে ফোন দিয়ে জানানো হয় গাড়িতে আগুন লেগেছে। তিনি গিয়ে দেখে গাড়ি পুরোটা পুড়ে গেছে, কে বা কাহারা গাড়িতে আগুন লাগিয়েছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, ভোর ৪টা ২৫ মিনিটে খবর পেয়ে তাদের ৩টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় জেলা বিএনপির নেতা ঘটনা স্থল পরিদর্শন করেন। 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ জড়িত থাকতে পারে, আর তাদের সহযোগীতায় মব সৃষ্টি করে অরাজকতা করছে।

আর পুলিশ বলেছে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

তবে কে বা কারা আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত