ইরানের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী চীন

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০০ পিএম

ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী চীন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের অংশ হিসেবে ইরান সফরে গিয়ে এ আগ্রহের কথা জানিয়েছেন মধ্যপ্রাচ্যবিষয়ক চীনের বিশেষ দূত ঝাই জুন। খবর রয়টার্সের। 

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপসচিব আলী বাঘেরি কানির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। সোমবার (৯ নভেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি জানানো হয়েছে।

চলতি মাসে ইরান, ওমান ও সৌদি আরব সফর করছেন ঝাই জুন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের কূটনৈতিক তৎপরতা বাড়ানোর অংশ হিসেবে তাঁর এ সফর।

বৈঠকে ঝাই জুন বলেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও উন্নয়ন দ্রুত ফিরিয়ে আনতে বাস্তববাদী ও যুক্তিসংগত দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিতে হবে।

এর আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরান ও সৌদি আরবের জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে অস্ত্রের পরিবর্তে রাজনৈতিক সমাধানের পথ বেছে নেওয়ার আহ্বান জানান।

এ ছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আগে বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব মোকাবিলায় আফ্রিকার দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত বেইজিং।

সর্বশেষ সর্বাধিক পঠিত