মাংসের চার পদ

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১২:৩২ এএম

রেসিপি দিয়েছেন নাদিয়া নাতাশা

ডোনাট

উপকরণ

চিকেন কিমা ২ কাপ, আলু সেদ্ধ ২ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, গরম মসলা ১ চা চামচ, ধনে পাতা কুচি ২ চা চামচ, গোলমরিচ ১ চা চামচ, ময়দা আধা কাপ, কর্ন ফ্লাওয়ার ২ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, তেল ১ কাপ।

কোটিং এর জন্য : ব্রেডক্রাম ২ কাপ, ডিম ১টা।

যেভাবে তৈরি করবেন

মাংসের সঙ্গে সব উপকরণ মিশিয়ে নিন। ডোনাটের আকারে তৈরি করে ডিমে চুবিয়ে ব্রেডক্রামে গড়িয়ে নিন। কড়াইয়ের ডুবো তেলে ভেজে পরিবেশন করুন।

চিজ বাইট

খামিরের জন্য : ময়দা দেড় থেকে ২ কাপ, কালোজিরা আধা চা চামচ, লবণ আধা চা চামচ, তেল ৩ টেবিল চামচ, ঠাণ্ডা পানি ৬ টেবিল চামচ।

পুরের জন্য :  মুরগির বুকের মাংস দেড় কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, টমেটো সস ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া সিকি চা চামচ, গরম মসলা গুঁড়া আধা  চা চামচ, লবণ ১ চা চামচ, কাবাব মসলা আধা চা চামচ, তেল দেড় টেবিল চামচ, ধনে পাতা কুচি সিকি চা চামচ, পেঁয়াজ কাটা ১ কাপ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, মোজারেলা চিজ ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

পুরের জন্য মাংস ছোট টুকরা করে পেঁয়াজ, আদা, রসুন, সস, হলুদ, জিরা, ধনিয়া, গরম মসলা, গোলমরিচ, লবণ, কাবাব মসলা এবং তেল দিয়ে মেখে রান্না করে নিন।

মাংস সেদ্ধ হলে ধনে পাতা, পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নিন। খামিরের জন্য পাত্রে ময়দা, কালোজিরা, লবণ এবং তেল মিশিয়ে নিন। এরপর ময়দার সঙ্গে পানি দিয়ে খামির তৈরি করে গরম জায়গায় ঢেকে রাখুন। এবার খামির দিয়ে ছোট ছোট রুটি বেলে এর মধ্যে পরিমাণ মতো মাংসের পুর ও চিজ দিয়ে বানিয়ে তেল গরম করে ভেজে নিন।

পাস্তা

উপকরণ

পাস্তা ২৫০ গ্রাম, সেদ্ধ করা মুরগির বুকের মাংস ১ কাপ, ক্যান মাশরুম আধা কাপ, ক্যাপসিক্যাম কুচি আধা কাপ, টমেটো পিউরি ১ কাপ, কিউব টমেটো আধা কাপ, অলিভ অয়েল ১ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ চৌকো করে কাটা সিকি কাপ, অরিগানো ১ চা চামচ, পাপরিকা মরিচ ১ চা চামচ, লবণ দেড় চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, মোজারেলা চিজ গ্রেট করা ১ কাপ, চিনি আধা  চামচ।

যেভাবে তৈরি করবেন

পাস্তা লবণ দিয়ে সেদ্ধ করে পানি ছেঁকে নিন। ফ্রাইপ্যানে তেল দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে অল্প নেড়ে একে একে মাংস, মাশরুম, টমেটো পিউরি, ক্যাপসিকাম, চিনি, অল্প লবণ, অরিগানো দিয়ে নাড়–ন ২ মিনিট। সেদ্ধ পাস্তা আর কিউব টমেটো দিয়ে আরও ১ মিনিট নাড়–ন। বেকিং ডিশে পাস্তা ঢেলে তার ওপর চিজ, পাপরিকা,  গোলমরিচ গুঁড়া ছিটিয়ে ওভেনে ২০০ ডিগ্রি প্রি-হিটেড বাদামি হওয়া পর্যন্ত বেক করুন। চিজ গলে গেলে বের করে গরম গরম পরিবেশন করুন।

বারবিকিউ উইংস

উপকরণ

চিকেন উইংস ১০টা, লবণ ১ চা চামচ, গোলমরিচ আধা চা চামচ, ময়দা ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার দেড় টেবিল চামচ, তেল ১ টেবিল চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, রেড চিলি সস দেড় টেবিল চামচ, টমাটো কেচাপ ১ টেবিল চামচ, রেড চিলি ফ্লেকস ১ চা চামচ, বারবিকিউ সস ১ কাপ, চিনি সিকি চা চামচ, তেল ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

ময়দা, কর্নফ্লাওয়ার, গোলমরিচ, লবণ দিয়ে চিকেন উইংস মেরিনেট করে রাখুন ১৫ মিনিট।

এবার ডুবো তেলে বাদামি করে ভেজে তুলুন। ফ্রাইপ্যানে সামান্য তেল, রসুন কুচি ও বাকি সব উপকরণ দিয়ে গ্রেভি তৈরি করে তার মধ্যে উইংস দিয়ে ভালো করে কোটিং করে নামিয়ে নিন।

সর্বশেষ সর্বাধিক পঠিত