টেকনাফে সেনাসদস্য হত্যায় চার আসামি রিমান্ডে

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৭:২১ এএম

টেকনাফে যৌথ বাহিনীর অভিযানের সময় মানব পাচারকারীদের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ নিহতের ঘটনায় করা  মামলায় ছয় আসামির চারজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তবে আসামিদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক (শিশু) হওয়ায় তার রিমান্ড আবেদন নামঞ্জুর করা হয়েছে। গত সোমবার  বিকেলে টেকনাফ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান এই আদেশ দেন। একই সঙ্গে আদালত এই মামলার পাঁচ ভিকটিমের জবানবন্দি রেকর্ড করেছে। কক্সবাজার চিফ জুডিশিয়াল আদালতের প্রশাসনিক কর্মকর্তা শাহাজাহান ইলাহী নূরী রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেনÑ প্রধান আসামি মোহাম্মদ (৪২), হানিফ (৪০), মো. শফিউল্লাহ (৩২), থাইংখালী ১৪ নম্বর ক্যাম্পের ব্লক-ই/১ এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মো. আরোয (১৯) এবং শিশু ওমর ফারুক। এ ছাড়া বয়স বিবেচনায় মো. হাসান (২০) নামে এক আসামির রিমান্ড নামঞ্জুর করে আদালত।

সর্বশেষ সর্বাধিক পঠিত