ফেসবুকে প্রচার ঢাকাকে দিল্লি হিসেবে প্রচার

 ব্যবস্থা দাবি ভারতের

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৭:২২ এএম

চীনের কয়েকজন সামাজিক ইনফ্লুয়েন্সার ঢাকার বিভিন্ন স্থানকে দিল্লির স্থান হিসেবে দেখিয়ে ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে প্রচার করছে। এমন দাবি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল মঙ্গলবার দিল্লিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

চীনা ভাষায় কথা বলেন এমন কয়েক নারী-পুরুষকে ঢাকার উত্তরা ও সায়েন্স ল্যাবরেটরি এলাকাসহ কয়েকটি স্থান থেকে দিল্লির বর্ণনা দিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে সম্প্রতি লাইভ প্রচার করতে দেখা গেছে।

ঢাকাকে দিল্লি হিসেবে দেখানো ‘দুর্ভাগ্যজনক,’ এমন মন্তব্য করে জয়সওয়াল আশা প্রকাশ করেন, বাংলাদেশ কর্তৃপক্ষ এ বিষয়ে ব্যবস্থা নেবে।

তিনি বলেন, বিদেশি ব্যক্তিদের অর্থের বিনিময়ে ব্যবহার করে ঢাকাকে দিল্লি হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত