১৫ বছরে ৪,৯৪,৮৬৯ট পরিবারকে খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম

বিগত ২০১১-২০১২ অর্থবছর হতে ২০২৫-২০২৬ অর্থবছর পর্যন্ত মোট ৪,৯৪,৮৬৯টি পরিবারকে ১,২২,৫৪৪.৩০৭ (একর) কৃষি খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু।

বুধবার(১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে সংসদ সদস‌্য নিলোফার চৌধুরী মনির এক লিখিত প্রশ্নের উত্তরে ভূমিমন্ত্রী এ সব কথা জানান। এ সময় ডেপুটি স্পিকার ব‌্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্রশ্নে নিলোফার চৌধুরী মনি জানতে চান  (ক) বিগত ১৫ বছরে সারাদেশে কতজন ভূমিহীনকে কী পরিমাণ খাস জমি বরাদ্দ দেওয়া হইয়াছে; জমির পরিমাণসহ উপজেলা-ওয়ারী ভূমিহীনদের নাম ও ঠিকানা কী; এবং (খ) কী কী শর্তে উক্ত জমি বরাদ্দ দেওয়া হইয়াছে?

উত্তরে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু: বলেন,  সারাদেশে কৃষি খাসজমি বন্দোবস্তের তথ্য (২০১১-২০১২ অর্থবছর হতে ২০২৫-২০২৬ অর্থবছর পর্যন্ত) মোট ৪,৯৪,৮৬৯টি পরিবারকে ১,২২,৫৪৪.৩০৭ (একর) কৃষি খাসজমি বন্দোবস্ত প্রদান করা হয়েছে।

কৃষি খাসজমি বন্দোবস্তের তথ্য জেলা ও উপজেলা পর্যায়ে সংরক্ষিত আছে। কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা, ১৯৯৭ অনুযায়ী বন্দোবস্ত সংক্রান্ত সকল কার্যক্রম জেলা প্রশাসকগণ করে থাকেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত