বিশিষ্ট ব্যাংকার শাফিউজ্জামান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। ব্যাংকিং খাতে প্রায় ৩১ বছরের অভিজ্ঞতাসম্পন্ন শাফিউজ্জামান দেশীয় ও বহুজাতিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। করপোরেট ব্যাংকিং, রিলেশনশিপ ম্যানেজমেন্ট, বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা, বিনিয়োগ প্রশাসন এবং বিনিয়োগ আদায় কার্যক্রমে রয়েছে তার ব্যাপক অভিজ্ঞতা। দীর্ঘ কর্মজীবনে তিনি প্রায় ১৪ বছর বিভিন্ন শাখার প্রধান, ১০ বছর বিভিন্ন বিভাগের প্রধান এবং প্রায় দেড় বছর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময়ে তিনি ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ করপোরেট শাখার নেতৃত্ব দেওয়ার পাশাপাশি করপোরেট অ্যাসেট মার্কেটিং, বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা, বিনিয়োগ প্রশাসন ও স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ও করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রম তদারকির অভিজ্ঞতাও রয়েছে তার। ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন, পরিচালন দক্ষতা বৃদ্ধি, সেন্ট্রালাইজড ব্যাংকিং কার্যক্রম চালু এবং নতুন ও উদ্ভাবনী অ্যাসেট ও লায়াবিলিটি পণ্য প্রবর্তনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন এএমডি শাফিউজ্জামান
বাণিজ্য ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১২:৪৩ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১২:৪৩ এএম
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন এএমডি শাফিউজ্জামান
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০