হবিগঞ্জের মাধবপুরে ডাকবাহী মেইল গাড়ি ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) রাত আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কায়সারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জের ডাকবাহী গাড়িচালক মো. জসিম (৪০), আবুল কালাম আজাদ (৫৫) ও মেইল গার্ড মো. মজনু মিয়া (৫৪) তাৎক্ষনিকভাবে তার পরিচয় জানা যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান, বুধবার রাতে সিলেট পোস্টাল ডিভিশনের মেইল পরিবহনের কাজে নিয়োজিত একটি ডাকবাহী গাড়ি মৌলভীবাজারের মাধবপুর থেকে সিলেটের যাচ্ছিল। পথে ডাকবাহী গাড়িটি কায়সারনগর এলাকা পৌঁছলে বিপরীতদিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ডাকবাহী গাড়িচারসহ তিন আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মুক্তাদির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।