কুমিল্লার দাউদকান্দিতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পুটিয়া এলাকা থেকে তাদেরগ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তররা পার্শ্ববর্তী তিতাস ও হোমনা উপজেলার বাসিন্দা।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নাশকতারোধে পুলিশের কয়েকটি দল সার্বক্ষণিক টহল চলছে। টহল চলাকালীন একটি হাইস মাইক্রোবাসসহ নিষিদ্ধ সংগঠনের ১৬ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। দুই মাইক্রোবাসে জড়ো হয়ে তারা পুটিয়া এলাকায় ঝটিক মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। তবে অপর মাইক্রোবাসটি পালিয়ে যাওয়া কাউকে আটক করা সম্ভব হয়নি। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নাশকতারোধে পুলিশের কয়েকটি দল সার্বক্ষণিক টহলরত রয়েছেন বলে জানান তিনি।