তজুমদ্দিনে ৩ ছাত্রলীগ নেতা আটক

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পিএম

ভোলার তজুমদ্দিনে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানজিল, দেবীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি মো. রবিন ও বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. তানজিল।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পুলিশের সন্ত্রাসবিরোধী অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থ প্রক্রিয়াধীন।

পুলিশ জানায়, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা করতে পারেন এমন তথ্যের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই তিন নেতাকে আটক করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত