নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনের দায়ে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্লাহ বিন-শফিক এ দণ্ডাদেশ দেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে তিন দিন থেকে সর্বোচ্চ এক বছর মেয়াদে কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।