ময়মনসিংহের গৌরীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আহসান উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) রাতে গৌরীপুর পৌর শহরের পাটবাজার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বের একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ( ১২ নভেম্বর) আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, পূর্বের একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।