পাথরঘাটায় আড়াই মন ওজনের ‘পাখি মাছ’ ২০ হাজার টাকায় বিক্রি

পাথরঘাটা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, পাখি মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। বৈজ্ঞানিকভাবে একে সেইল ফিশ বলা হয়। এ অঞ্চলের জেলেরা একে পাখি মাছ বা গোলপাতা মাছ নামেই চেনে। মাছটি অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিগুণসমৃদ্ধ, যা মানবদেহের জন্য উপকারী। এটি একটি শিকারি মাছ। 

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম

বরগুনার পাথরঘায়াটা বিএফডিসি ঘাটে বঙ্গোপসাগর থেকে ফিরে আসা জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির পাখি মাছ (সেইল ফিশ)।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বিশাল আকৃতির মাছটি দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য বন্দরে বিক্রির জন্য আনা হলে এক নজর দেখতে ভিড় করেন উৎসুক মানুষ। মাছটির ওজন প্রায় ১০০ কেজি বা আড়াই মন।

স্থানীয় জেলেরা বলেন, বিশাল আকৃতির পাখি মাছটিকে স্থানীয় ভাষায় গোলপাতা মাছ নামেও পরিচিত। গভীর সমুদ্রে জাল ফেলে টানার সময় অন্য মাছের সঙ্গে মাঝে মাঝে এ মাছ ধরা পড়ে। চাহিদা কম থাকায় তুলনামূলক এ মাছের কম দাম।

পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটের আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ও মেসার্স মক্কা ফিসের স্বত্বাধিকারী মহিউদ্দিন হিরু বলেন, বরগুনা সদর উপজেলার ড্যামা গুলিশাখালী এলাকার বজলু দফাদারের মালিকানাধীন ট্রলারটি সাগরে মাছ শিকার করতে গিয়ে ১০০ কেজি ওজনের এই মাছটি ধরা পড়লে তার আড়ৎ মোসার্স মক্কা ফিসে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন। উপকূলীয় এলাকায় পাখি মাছের তেমন চাহিদা না থাকায় প্রত্যাশিত দাম পাওয়া যায় না। পরে মাছ দুটি ট্রলারের মাঝি ও জেলেরা ১৮ হাজার ৫০০ টাকায় ক্রয় করে রাখেন।

ক্রেতারা জানান, পাখি মাছ সচরাচর পাওয়া যায় না এবং এটি বিদেশেও রপ্তানি হয়। দেশের নামিদামি রেস্তোরাঁগুলোতে এ মাছের ভালো চাহিদা রয়েছে। মাছগুলো কেটে প্রক্রিয়াজাত করে ঢাকায় পাঠানো হবে।

পাথরঘাটা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, পাখি মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। বৈজ্ঞানিকভাবে একে সেইল ফিশ বলা হয়। এ অঞ্চলের জেলেরা একে পাখি মাছ বা গোলপাতা মাছ নামেই চেনে। মাছটি অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিগুণসমৃদ্ধ, যা মানবদেহের জন্য উপকারী। এটি একটি শিকারি মাছ। এই পাখি মাছ দলবদ্ধ হয়ে চলাচল করতে বেশি পছন্দ করে এবং এটি গভীর সমুদ্রের মাছ। এদের পিঠের উপরে লম্বা ডানা থাকার কারণে স্থানীয় ভাবে মাছটিকে পাখি মাছ বা গোলপাতা বলে। শীতের সময়ে সমুদ্রের পানি কমে যাওয়ার কারণে গভীর সমুদ্রে যে সকল জেলেরা মাছ শিকার করতে যায় তাদের ট্রলারে এই মাছগুলো ধরা পড়ে।  

 

সর্বশেষ সর্বাধিক পঠিত