মুন্সীগঞ্জে ধলেশ্বরীতে জয় বাংলা শ্লোগান দিয়ে আটক ৩৭ কিশোর

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পিএম

মুন্সীগঞ্জ শহর লগোশা ধলেশ্বরী নদীতে নৌযানে জয় বাংলা শ্লোগান দেওয়ায় ছাত্রলীগ কর্মী সন্দেহে 
৩৭ জন কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে শহরের মোল্লাচর সংলগ্ন নদীতীর থেকে তাদের আটক করা হয়। তাদের বিষয়ে যাচাই বাছাই চলছে বলে জানিয়েছি পুলিশ।

পুলিশ সূত্র জানা যায়, ধলেশ্বরী নদীতে নোঙ্গর করা কার্গো জাহাজ জড়ো হয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচির বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে নদী তীরে পুলিশ অবস্থান করছিলো। এসময় নদীতে ট্রালার নৌকায় করে দল বেধে আসা সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়। পরে স্থানীয় ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা বাকিদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। 

সদর থানার ওসি মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, পূর্বে ওই স্থানটিতে  নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের কর্মসূচির ঘটনা ঘটেছিলো। সেখানে আবারো একইভাবে কর্মসূচি করার একটি তথ্য ছিলো।
সর্বমোট ৩৭ জনকে আটক করা হয়েছে, আটককৃতদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত