আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান নূরুল করিম, সম্পাদক রাশেদ আলম

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির (মেয়াদ ২০২৬ ও ২০২৭) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রকৌশলী মো. নূরুল করিম এবং সম্মানী সম্পাদক পদে প্রকৌশলী মোহাম্মদ রাশেদ আলম নির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আইইবি চট্টগ্রাম কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। চট্টগ্রাম কেন্দ্র ও এর আওতাধীন কক্সবাজার, কাপ্তাই, রাঙামাটি ও খাগড়াছড়ি উপকেন্দ্রসহ দেশব্যাপী একযোগে আইইবি সদর দপ্তর, বিভিন্ন বিভাগ ও চ্যাপ্টারের প্রতিনিধি নির্বাচনের জন্য এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম কেন্দ্র ও এর অধীন চারটি উপকেন্দ্রের মোট ৩ হাজার ৪৪৯ জন ভোটারের মধ্যে ২ হাজার ৫৫ জন প্রকৌশলী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

নির্বাচনে ভাইস-চেয়ারম্যান (একাডেমিক ও এইচআরডি) পদে প্রকৌশলী মো. কামাল উদ্দিন আহমেদ এবং ভাইস-চেয়ারম্যান (এডমিন, প্রফেশনাল অ্যান্ড এসডব্লিউ) পদে প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বিজয়ী হয়েছেন। পাশাপাশি চট্টগ্রাম কেন্দ্র থেকে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদে প্রকৌশলী সেলিম মো. জানে আলম, প্রকৌশলী মো. ইকবাল করিম, প্রকৌশলী এস এম লোকমান কবির এবং প্রকৌশলী খান মো. আমিনুর রহমান নির্বাচিত হয়েছেন।

একই দিনে অনুষ্ঠিত ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচনে নির্বাহী ভাইস-চেয়ারম্যান পদে প্রকৌশলী মোহাম্মদ মুজিবুর রহমান, ভাইস-চেয়ারম্যান পদে প্রকৌশলী মোহাম্মদ আরিফ হাসান, জেনারেল সেক্রেটারি পদে প্রকৌশলী মোহাম্মদ বখতিয়ার হোসেন এবং সম্পাদক (অর্থ) পদে প্রকৌশলী নাসরিন আক্তার বিজয়ী হয়েছেন। এ ছাড়া এই সেন্টারের নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী রায়হানুর রহমান চৌধুরী, প্রকৌশলী শাওন মুৎসুদ্দী, প্রকৌশলী রিয়াসাত মাহের চৌধুরী এবং প্রকৌশলী জহিনুল আলম।

সর্বশেষ সর্বাধিক পঠিত