নিউজ সংগ্রহ শেষে ফেরার পথে সাংবাদিকদের অবরুদ্ধ করে মারধর

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪০ পিএম

গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ বালুর  প্রশাসনের অভিযানের সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে  চার সাংবাদিককে  তুলে নিয়ে গিয়ে অবরোধ করে মারধরে অভিযোগ উঠছে।

আজ শনিবার বিকেলে গাইবান্ধা জেলার পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের আমবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। 

বিকালের দিকে পলাশবাড়ী  উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল ও সহকারী কমিশনার ভুমি মো. আল ইয়াসা রহমান তাপাদার নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন  করে রাখা স্থানে অভিযান পরিচালনা করেন। অবৈধ বালু গুলো জব্দ করে এবং বালু বহনে চারটি ট্রাক্টর জব্দ করে। সেই সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে সিএনজির পথরোধ করে একটি রুমে নিয়ে গিয়ে বেধরক মারধর করে এবং সাংবাদিকদের ফোন কেড়ে নেয়। চার সাংবাদিককে টাকা হাতে গিয়ে ভিডিও ধারণ করে নেয় বালুদস্যু সংবদ্ধচক্রটি।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রশিদ হৃদয় ও পলাশবাড়ী কলেজ ছাত্রদলের সদস্য সচিব  মোঃ মাজেদুল ইসলামের নেতৃত্বে ১০-১৫ জনের সংঘবদ্ধ দল মব সৃষ্টি করে তাদেরকে মারপিট গুরুত্বর আহত করে। মারধরের শিকার সাংবাদিকরা হলেন, দৈনিক আজকের পত্রিকার গাইবান্ধা প্রতিনিধি আনোয়ার হোসেন শামীম, দৈনিক দেশ রূপান্তের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম (রফিক খন্দকার), স্থানীয় জনসেনা পত্রিকার স্টাফ রিপোটার  তাজরুল ইসলাম, সাংবাদিক পাপ্পু সরকার।

বর্তমানে সাংবাদিকরা গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অবরুদ্ধ হয়ে মারধরের শিকার সাংবাদিকরা বলেন, অভিযানের  ভিডিও তথ্য নিয়ে সিএনজি যোগে ফেরার পথে হঠাৎ তিনটি মোটর সাইকেল নয়জন পথ রোধ করে। পরে একটি ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে এবং মব করে বেধরক মারধর করে,  ফোন কেড়ে নিয়ে বন্ধ করে রাখে।  টাকা জোড় করে হাতের ভিতরে গিয়ে ভিডিও ধারন করেন। অশ্লীল ভাষায় গালাগালি করে। 

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন বলেন, ঘটনার  বিষয়টি শুনছি । এটা খুবই দুঃখজনক।  অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পলাশবাড়ী  উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল বলেন, সাংবাদিকদের অবরুদ্ধ করে মারধারের কথা আমি শুনছি। জব্দকৃত গাড়ি গুলো ছেড়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত