হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত চলচ্চিত্র যাপিত জীবন মুক্তি পাচ্ছে ২০ নভেম্বর। এর আগে আগামীকাল ১৮ নভেম্বর বিমানবন্দর সংলগ্ন অবস্থিত সেন্টার পয়েন্টের স্টার সিনেপ্লেক্সে। হাবিবুল ইসলাম হাবিব একজন নাট্যনির্মাতা, সংস্কৃতিকর্মী। তিনি এর আগে ‘রাত্রির যাত্রী’ নামে একটি সিনেমা পরিচালনা করেছিলেন। চলচ্চিত্রটি বেশ দর্শকনন্দিত হয়েছিল। তার প্রথম চলচ্চিত্র বখাটে মুক্তি পায় ১৯৮৭ সালে। প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস যাপিত জীবন অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছেন অনিমেষ আইচ এবং ইমতিয়াজ হৃদয়। এই প্রথম নায়িকা আশনা হাবিব ভাবনা অভিনয় করলেন বাবার পরিচালিত চলচ্চিত্রে। দেশভাগের ওপর নির্মিত এই চলচ্চিত্রটির কাহিনি রচিত হয়েছে। দেশভাগের পর একটি পরিবারের নানান সংকট ঘাত-প্রতিঘাত, পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। সেইসব ঘটনা নিয়েই এই চলচ্চিত্র। পরিচালক হাবিবুল ইসলাম হাবিব আশা করেন এই চলচ্চিত্রটিও দর্শকদের ভালো লাগবে। মনের অজান্তেই চোখ ভিজে যাবে।
চলচ্চিত্রটিতে আশনা হাবিব ভাবনা ছাড়াও আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, গাজী রাকায়েত, ডলি জহুর, আজাদ আবুল কালাম, ইমতিয়াজ বর্ষণ, মৌসুমী হামিদ, মামুনুর রশীদ, কাজী হায়াতের মতো অভিনয় শিল্পীরা।