সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে চট্টগ্রাম নগর সেচ্ছাসেবক দলের বিক্ষোভ

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২০ পিএম

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীতে মঙ্গলবার (১৭ নভেম্বর) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সমাবেশ থেকে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের যে কোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন সংগঠনের নেতারা।

বিকেল তিনটার দিকে নগরীর নুর আহমদ সড়কস্থ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল শেষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়‌। 

সমাবেশে সভাপতির বক্তব্যে বেলায়েত হোসেন বুলু বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহ্বায়ক মাঈনুদ্দিন রাশেদ, সিরাজুল ইসলাম ভূঁইয়া, আবু বক্কর রাজু, রাজীব উদ্দিন আকন্দ, মহসিন কবির আপেল, দিদার হোসেন, হারুনুর রশিদ, গোলাম সরোয়ার, আব্দুল হালিম গুড্ডু, মো. আলমগীর, এন মোহাম্মদ রিমন, আরিফুর রহমান চৌধুরী, সদস্য আব্দুল হাই, সাজ্জাদ হোসেন, মো. মোখলেছুর রহমান প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত