গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতা আরও আধুনিক, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় করতে ‘ইন্টিগ্রেটেড সেলফ-চেকআউট’ সেবা চালু করেছে রিটেইল চেইন ইউনিমার্ট।
নতুন এই প্রযুক্তির মাধ্যমে গ্রাহকেরা নিজেরাই পছন্দের পণ্য স্ক্যান করে তাৎক্ষণিকভাবে মূল্য পরিশোধ করতে পারবেন। বাংলাদেশের রিটেইল খাতে প্রথমবারের মতো ইউনিমার্টের এই সেবায় যুক্ত করা হয়েছে দেশের প্রথম ও একমাত্র সফটপস সলিউশন ‘এমটিবি মুঠোপে’।
ইউনিমার্টের সেলফ-চেকআউট ও এমটিবি মুঠোপের সমন্বিত কারিগরি ব্যবস্থাপনায় রয়েছে অরেঞ্জ আইটি সলিউশনস লিমিটেড।
ইউনিমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, গ্রাহকদের শুধু সাধারণ চেকআউট সুবিধা দেওয়া নয়, বরং একটি স্বয়ংসম্পূর্ণ ও নির্বিঘ্ন ‘স্ক্যান-অ্যান্ড-পে’ অভিজ্ঞতা নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য। প্রকল্পটি বাস্তবায়নে নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও অরেঞ্জ আইটির প্রতি কৃতজ্ঞতা জানান।
গ্রাহকসেবার মানোন্নয়ন, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং দেশের রিটেইল শিল্পকে বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে ইউনিমার্টের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।