ডেঙ্গুতে সর্বনিম্ন মৃত্যু ১ জন

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পিএম

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৭৪ জন।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরে মোট এক লাখ ৬৭ হাজার ৩১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া এ বছর ডেঙ্গু জ্বরে মারা গেছেন ৫০৮ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫ হাজার ৬১৭ জন ডেঙ্গুরোগী।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত