পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। খবর বাসস। 

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে যাত্রা করেন।

এ সময় স্পিকারের সঙ্গে সফরসঙ্গী হয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মো. নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।

আগামী ২৯ নভেম্বর সফর শেষে স্পিকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল দেশে ফিরে আসবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত