এইচএসসি পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন ৩৩ হাজার ৩৪৯ জনের

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পিএম

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় আশানুরূপ ফল না পেয়ে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন শিক্ষার্থীরা। ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন।

এর আগে, গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ।

পুনর্নিরীক্ষণের ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি আবেদনকারীদের মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত