দেশে এ বছর এইডস রোগী বেড়েছে ২২ শতাংশ: স্বাস্থ্যমন্ত্রী

এইডস নিয়ে দেশে আতঙ্কের কিছু নেই। তবে সাবধান থাকতে হবে। ভয় ও লজ্জা এড়িয়ে চিকিৎসার আওতায় আসতে হবে।

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৪:১২ পিএম

গত এক বছরে দেশে নতুন এইচআইভি শনাক্ত রোগীর সংখ্যা ২২ শতাংশ বেড়েছে এবং মোট অনুমিত রোগীর সংখ্যা ১৯ হাজার ৮৪৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বিশ্ব এইডস দিবস উপলক্ষে রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এইডস রোগীর সংখ্যা ১৯ হাজার ৮৪৩। গত বছরের চেয়ে এ বছর ২২ শতাংশ রোগী বেড়েছে। প্রবাসীদের মধ্যে বাড়ছে এ রোগ। দেশে ৮৭ শতাংশ এইডস রোগী চিকিৎসার আওতায় আছে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এইডস নিয়ে দেশে আতঙ্কের কিছু নেই। তবে সাবধান থাকতে হবে। ভয় ও লজ্জা এড়িয়ে চিকিৎসার আওতায় আসতে হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ইউএসএইড ফান্ড বন্ধ হলেও সরকার থোক বরাদ্দের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকারের নিজস্ব উদ্যোগে সাড়ে ২৬ লাখ মানুষকে পরীক্ষা করা হয়েছে। ২০টি জেলায় এখন পরীক্ষা কার্যক্রম নেই। সরকার উদ্যোগ নিয়েছে, সারা দেশে বাস্তবায়ন করার।

সর্বশেষ সর্বাধিক পঠিত