জামালপুরের ইসলামপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ইসলামপুর-দেওয়ানগঞ্জ সড়কের পাটনিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইসলামপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে বকুল হোসেন (৩০) এবং একই গ্রামের রসুল মোল্লার ছেলে সোহেল রানা (২০
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় পাটনিপাড়া মোড়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালকসহ তিনজন গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বকুল হোসেন ও সোহেল রানাকে মৃত ঘোষণা করেন।
আহত অপর ব্যক্তির অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ইসলামপুর থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) অফিসার ইনচার্জ মো,মিজানুর রহমান সত্যতা স্বীকার করে জানিয়েছেন সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।