একনজরে আজকের দেশ রূপান্তর (১০ সেপ্টেম্বর)

অনিষ্পন্ন বিরোধ!

সম্পত্তি ও অফিস সংক্রান্ত মামলায় আদালতের বাইরে গিয়ে উভয়পক্ষ বসে স্বল্পতম সময়ে বিরোধ নিষ্পত্তি করে মীমাংসার জন্য যে উদ্যোগ নেওয়া হয়, সেটি হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা অলটারনেটিভ ডিসপুট রেজল্যুশন (এডিআর)। এটি একটি আইনগত প্রক্রিয়া। বিকল্প বিরোধ নিষ্পত্তি আইন ঠিকভাবে প্রয়োগ হলে, আদালতে বিচারাধীন পাহাড়সম মামলাজট কমে আসবে বলে আইনজ্ঞদের ধারণা। এডিআরের মাধ্যমে একটি মামলা নিষ্পত্তি হতে সময় লাগে ৯০ দিন।

বিস্তারিত পড়ুন এখানে


বহু দুরারোগ্য দূর করে ডেঙ্গুর ফাঁদে

গত ২৪ বছরে বাংলাদেশ বাহকবাহিত ঝুঁকিপূর্ণ অনেক সংক্রামক ব্যাধি নির্মূল ও নিয়ন্ত্রণ করেছে। এর মধ্যে কালাজ্বর নির্মূলে সময় লেগেছে এক দশক। আর ফাইলেরিয়া বা গোদরোগ নির্মূলে লেগেছে দেড় যুগ। নির্মূল হয়ে এসেছে ম্যালেরিয়াও। নির্মূলের পথে কলেরা, যক্ষ্মা ও কুষ্ঠর মতো সংক্রামক ব্যাধিও। শুধু ডেঙ্গুই নিয়ন্ত্রণে আসছে না। উল্টো এই রোগটি এখন বাংলাদেশে স্থায়ী সংক্রামক ব্যাধিতে রূপ নিয়েছে।

বিস্তারিত পড়ুন এখানে


মাখোঁর সফরে ফরাসি সৌরভ

দুদিনের সফরে আজ রবিবার ঢাকা আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলন শেষে বাংলাদেশে আসবেন তিনি। ৩৩ বছর পর ফ্রান্সের আরেকজন প্রেসিডেন্টকে বরণ করে নিতে প্রস্তুত ঢাকা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে চলমান বৈশি^ক অস্থিরতা, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা বিশ্বের চাপ, ইন্দো-প্যাসিফিক কৌশলে ফ্রান্সের আগ্রহ এবং আঞ্চলিক ও ভূরাজনৈতিক কারণে ফ্রান্সের প্রেসিডেন্টের এ সফর গুরুত্বপূর্ণ বলে মনে করছে দুই দেশের কূটনৈতিক সূত্র।

বিস্তারিত পড়ুন এখানে


মিতেরাঁর সফর আর কনকর্ড বিস্ময়

ফেব্রুয়ারির ২২, বৃহস্পতিবার। সালটা ১৯৯০। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি। বেলা গড়াতেই সোনালি রোদ। মেঘ কেটে গিয়ে ঢাকার আকাশ ততক্ষণে ঝকঝকে। রাজধানীর পথ সেজেছিল ফুলের পাপড়ির রঙে। ফুল আর গানের সম্ভার এনেছিল উৎসবের আমেজ। লাখো মানুষের ভিড়ে বিমানবন্দরের আশপাশের এলাকায় তিল ধারণের ঠাঁই নেই। চলছিল ব্যান্ডের বাদ্য। মুখর করতালি। সবার মুগ্ধতার চোখ ছিল নীল আকাশের দিকে। আকাশজুড়ে ছিল গগনবিদারি শব্দ।

বিস্তারিত পড়ুন এখানে


সবার সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার জন্য মর্যাদাপূর্ণ জীবন ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার প্রগতি ময়দানে নয়াদিল্লির প্রগতি ময়দানে ভারত মন্ডপম কনভেনশন সেন্টারে জি-২০ শীর্ষ সম্মেলনে ‘এক পরিবার’ শীর্ষক অধিবেশনে বক্তৃতাকালে এ আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, ‘বৈশ্বিক পরিবারের সমান সদস্য হিসেবে আমাদের অবশ্যই সকলের মর্যাদাপূর্ণ জীবন এবং সমৃদ্ধ ভবিষ্যতের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’

বিস্তারিত পড়ুন এখানে


মরক্কোতে ভয়াবহ ভূমিকম্প নিহত ১০৩৭

শুক্রবার রাত। ঘড়ির কাঁটায় ঠিক ১১টা বেজে ১১ মিনিট। হঠাৎ করেই কেঁপে উঠল মরক্কোর মধ্যাঞ্চলের শহর মারাক্কেশের ঘরবাড়ি। টানা ২০ সেকেন্ডের কম্পনে ধসে পড়ল অসংখ্য বাড়িঘর-স্থাপনা। এর মধ্যে যারা পারলেন নেমে এলেন রাস্তায়। আর অসংখ্য মানুষ চাপা পড়ল ধ্বংসস্তূপের মধ্যে। আফ্রিকার দেশ মরক্কোয় গত শুক্রবার রাতে আঘাত হানা ৬ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে গতকাল শনিবার রাত ১০টা অবধি ১ হাজার ৩৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিস্তারিত পড়ুন এখানে


পরিকল্পনাহীন ব্যাটিংয়ের মাশুলে হার

দুই ঘটনায় শ্রীলঙ্কার কাছে হারের আঙুল তোলা যায়। ওপেনার মোহাম্মদ নাঈম ৪৬ বলে করলেন ২১, মাত্র একটি চারে। ২৫ বল বেশি খেলে কোনো রান নেই। ওই বলগুলোতে স্ট্রাইক রোটেট করতে ব্যর্থ তিনি। এরপর ৩৮তম ওভারে মুশফিকুর রহিম। পাকিস্তানের সঙ্গে যেভাবে আউট হয়েছিলেন ঠিক সেই শট নিতে গিয়ে গড়ে ওঠা জুটির বিসর্জন দিলেন। ডাউন দ্য উইকেটে এসে সেবার ব্যাটে বল করতে পারেননি, এবার বল ব্যাটে লাগলেও দুর্বল শটে তা মিডঅফে ফিল্ডারের হাতে।

বিস্তারিত পড়ুন এখানে


পাঁচ কারণে শিশুমৃত্যু বেশি চট্টগ্রামে

চলতি বছর ৮ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে ৫৯ জনের মৃত্যুর তথ্য দিয়েছে জেলা সিভিল কার্যালয়। এর মধ্যে ২২ জনই শিশু। যাদের বেশিরভাগের বয়স পাঁচ থেকে দশ বছর। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার তথ্যমতে ঢাকা ও চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত এবং মৃত্যুর পরিসংখ্যানের প্রায় ২৫ ভাগ শিশু-কিশোর। চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের মধ্যে পুরুষ ৫০ দশমিক ৮ শতাংশ, নারী ২৩ দশমিক ২৪ শতাংশ এবং শিশু ২৫ দশমিক ৯৪ শতাংশ। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় তথ্যমতে, আক্রান্তের মধ্যে শিশু আক্রান্তের হার ২৬ শতাংশ হলেও মোট মৃত্যুহারে শিশু প্রায় ৫০ শতাংশ।

বিস্তারিত পড়ুন এখানে


কী উদ্দেশ্যে ডিএজি এমরানের এমন অবস্থান

পুটি অ্যাটর্নি জেনারেলের (ডিএজি) দায়িত্ব থেকে সদ্য অব্যাহতি পাওয়া এমরান আহম্মদ ভূঁইয়াকে গত চার সেপ্টেম্বরের আগে তার কর্মস্থলের সহকর্মী কিংবা পরিচিতজনরা ছাড়া কেউ চিনতেন না। কিন্তু এই মুহূর্তে তিনি দেশের অন্যতম আলোচিত-সমালোচিত চরিত্র। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে বিবৃতি সংক্রান্ত বক্তব্য, এর জেরে ডিএজি পদে তার নিয়োগ বাতিল, নিরাপত্তাহীনতার কথা জানিয়ে ঢাকার বারিধারায় মার্কিন দূতাবাসে পরিবার নিয়ে কয়েক ঘণ্টা অবস্থান, শেষে নিরাপত্তার আশ্বাসে বাসায় ফেরা এমরানকে নিয়ে এখন দেশজুড়ে বিস্তর আলোচনা ও জিজ্ঞাসা।

বিস্তারিত পড়ুন এখানে


আগস্টে সড়কে প্রাণহানি কমেছে ৩৪ শতাংশ

চলতি বছরের জুলাই মাসের তুলনায় আগস্টে সড়ক দুর্ঘটনা কমেছে ২১ দশমিক ১৩ শতাংশ এবং প্রাণহানি কমেছে ৩৪ দশমিক ৩ শতাংশ। এই মাসে দেশে ৪০৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৩৭৮ জন এবং আহত হয় ৭৯৪ জন। এর আগে গত জুলাই মাসে ৫১১টি সড়ক দুর্ঘটনায় ৫৭৩ জন নিহত হয়েছিল। সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন থেকে গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক পরিসংখ্যান প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

বিস্তারিত পড়ুন এখানে


শি পুতিন ছাড়া জি-২০ ও বাংলাদেশ

অবশেষে ভারতে জি-২০ সম্মেলন আজ শেষ হচ্ছে। এই সম্মেলন সফল করতে ভারতের কূটনৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতির কোনো কমতি ছিল না। বলা হচ্ছিল, এই আয়োজন নির্বিঘ্ন করতেই গত জুলাইতে আরেকটি মেগা সামিট সাংহাই কো-অপারেশন (এসসিও) সামিট শেষ পর্যন্ত অনলাইনে আয়োজনের সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। ৯-১০ সেপ্টেম্বরের এই সম্মেলন সফল করতে নয়াদিল্লির নিরাপত্তা ব্যবস্থা ছিল নজরকাড়া।

বিস্তারিত পড়ুন এখানে


একটার সক্ষমতা আরেকটাকে আক্রান্ত করবে

যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এম শামসুল হক। তিনি বিভিন্ন সময়ে হাতিরঝিল প্রকল্পসহ বাস রুট ফ্র্যাঞ্চাইজি, বিআরটি, এমআরটি ও সাবওয়ে প্রকল্পে পরামর্শক হিসেবে যুক্ত ছিলেন। সম্প্রতি রাজধানীতে চালু হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ে। রাজধানীর যোগাযোগব্যবস্থার নানা সংকট ও সম্ভাবনা নিয়ে দেশ রূপান্তরের সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন সম্পাদকীয় বিভাগের সাঈদ জুবেরী

বিস্তারিত পড়ুন এখানে


সাফল্যের পাল্লা ভারী ভারতের

শুরুতেই এবারের লোগো পদ্মফুল নিয়ে বিতর্ক, চীন-রাশিয়ার শীর্ষ দুই নেতার অনুপস্থিতিতে জি-২০ শীর্ষ সম্মেলনের সফলতা নিয়ে দেখা দিয়েছিল প্রশ্ন। কিন্তু বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির দেশগুলোর এ সম্মেলনে ইতিমধ্যে নিজের অর্জনের ঝুলি ভালোপই পূর্ণ করেছে ভারত। এবারের জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ ভারতের প্রস্তাবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর জোটে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ পেয়েছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)।

বিস্তারিত পড়ুন এখানে


ব্যাংকার থেকে প্রেসিডেন্ট

দুদিনের সফরে ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তার ও শেখ হাসিনার কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করার কথা রয়েছে। এ ছাড়া শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও উঠে আসবে ভূরাজনৈতিক বিষয়। মাখোঁ গত বছর দ্বিতীয়বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। এক সময়ে ব্যাংকারের দায়িত্ব পালন করা এই রাষ্ট্রপ্রধানকে নিয়ে লিখেছেন তৃষা বড়ুয়া

বিস্তারিত পড়ুন এখানে


ক্রিকেটের মাঠে লড়বেন জনপ্রিয় তারকারা

আগামী মাসেই বসতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের আসর। ক্রিকেটের উন্মাদনায় ভাসছে পুরো বিশ্ব। বাদ যাবে না শোবিজ তারকারাও। প্রিয় দলকে সমর্থন করতে দেখা যাবে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ তো আবার স্টেডিয়ামে চলে যাবেন প্রিয় খেলোয়াড়দের পারফরমেন্স স্বচক্ষে দেখতে। তবে বাংলাদেশের তারকারা এবার যেন আরও এককাঠি এগিয়ে থাকবেন। বিশ্বকাপে দেশের দামাল ছেলেরা যাতে অদম্য সাহস আর আত্মপ্রত্যয় নিয়ে ময়দান কাঁপাতে পারে, সেজন্য বাংলাদেশের শোবিজ তারকারা আগে থকেই তোড়জোড় শুরু করেছেন।

বিস্তারিত পড়ুন এখানে


সব দেশ থেকেই কমছে রেমিট্যান্স

বিদেশি মুদ্রা সংকটের সময়ে দু-একটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ দেশ থেকেই কমছে প্রবাসী আয়। বিশেষ করে দেশের প্রবাসী আয় সংগ্রহের প্রধান হাব মধ্যপ্রাচ্যের ৫টি দেশ থেকে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ১৬ শতাংশ কম আয় এসেছে। হঠাৎ করেই প্রবাসী আয় সংগ্রহের শীর্ষ তালিকায় উঠে আসা যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স কমেছে প্রায় ৪৯ শতাংশ। পশ্চিমা অন্য দেশগুলো থেকেও কমছে বিদেশি মুদ্রা আয়ের দ্বিতীয় সর্বোচ্চ এ খাতটি। এতে দেশের বিদেশি মুদ্রার সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

বিস্তারিত পড়ুন এখানে


ধীরগতির কারণে প্রকল্পঋণ কমাল বিশ্বব্যাংক

গ্রামের রাস্তায় সেতু করার প্রকল্পে ধীরগতির কারণে ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংক প্রকল্প ঋণের কিছু অংশ প্রত্যাহার করে নিয়েছে। তাতেই বিপাকে এলজিইডি। ঋণ প্রত্যাহার করায় পুরো প্রকল্পের ব্যয় কমিয়ে সংশোধনী প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে। দেশের বিভিন্ন জেলায় সেতু ও কালভার্ট করার লক্ষ্যে ২০১৮ সালে ‘গ্রামীণ সড়কে সেতু সহায়তা’ শীর্ষক প্রকল্প হাতে নেওয়া হয়, যা চলতি বছরের আগস্টে শেষ হওয়ার কথা। ৪ হাজার ৯৭১ কোটি টাকার প্রকল্পে সরকারের অর্থায়ন ১ হাজার ৫২৫ কোটি আর বিশ্বব্যাংকের ঋণ ৩ হাজার ৪৪৫ কোটি টাকা।

বিস্তারিত পড়ুন এখানে


কেন্দ্রীয় নেতাদের সই জাল করে যুবলীগের ভুয়া কমিটি!

কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ও সম্পাদকের সই জাল করে জালিয়াতির মাধ্যমে ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান ওরফে মিলনসহ ১২ জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়েছে। গত শুক্রবার রাতে ঝালকাঠি সদর থানায় মাসুদ সিকদার নামে এক যুবলীগ কর্মী এ মামলা করেন।

বিস্তারিত পড়ুন এখানে


ক্যাচ মিসে ম্লান পেসারদের সাফল্য

ভালো ফিল্ডার হিসেবে সুনাম আছে শামীম হোসেন পাটোয়ারীর। আকৃতিতে ছোটখাটো হলেও দ্রুত ছুটতে পারেন, থ্রো করেন ভালো এমন একটা ধারণা প্রতিষ্ঠিত হয়েছিল। শনিবার প্রেমাদাসা স্টেডিয়ামে কুশল মেন্ডিসের ক্যাচটাকে যেভাবে ছয় বানিয়ে দিলেন শামীম, তাতে করে ফিল্ডার হিসেবে শামীমের সুনাম হুমকির মুখে। উইকেটের পেছনে মুশফিকুর রহিম প্রায়ই ক্যাচ ছাড়েন, দ্বিতীয় সন্তানের আগমন বার্তায় দেশে ফেরার ছটফটানিতে মনোযোগ বোধহয় অন্যদিকে।

বিস্তারিত পড়ুন এখানে


বাইডেনের সঙ্গে ছবি দেখে ঘুম হবে না

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে সেলফি তুলেছেন, এ বিষয়টি উল্লেখ করে বিএনপিকে এক হাত নিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বাইডেন সাহেব নিজেই এসে সেলফি তুলছেন আমাদের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এ দৃশ্য দেখে বিএনপির এখন কী হবে। একটারও ঘুম আসবে না রাতে।

বিস্তারিত পড়ুন এখানে


সরকার অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করে বলেছেন, ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু আজ প্রবল বৃষ্টির মধ্যেও লাখো জনতার উপস্থিতি প্রমাণ করেছে জনগণ সরকারকে আর চায় না। গতকাল শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকার পতনের একদফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

বিস্তারিত পড়ুন এখানে


অভিমানেই সর্বনাশ শিক্ষার্থীদের

শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনকহারে বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত সারা দেশে ৩৬১ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাদের মধ্যে ছাত্রী ২১৪ আর ছাত্র ১৪৭ জন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীই রয়েছেন ৬৬ জন। এসব আত্মহত্যার ঘটনার বিশ্লেষণ করে দেখা গেছে, বেশিরভাগ শিক্ষার্থীই অভিমানে আত্মহননের পথ বেছে নিয়েছে। গতকাল শনিবার বেসরকারি সংস্থা আঁচল ফাউন্ডেশনের করা এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সংস্থাটি ১১টি প্রস্তাবনাও দিয়েছে।

বিস্তারিত পড়ুন এখানে


বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
আত্মহত্যা রোধে ইসলাম

১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। বিশ্বে আত্মহত্যা প্রতিরোধে ২০০৩ সাল থেকে প্রতি বছর ১০ সেপ্টেম্বর আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ সংস্থা দিবসটি পালন করে আসছে। দিবসটি পালনের মাধ্যমে আত্মহত্যার প্রবণতা রোধে জনসচেতনতা বাড়াতে সংস্থাটির সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বৈশ্বিক মানসিক স্বাস্থ্য ফেডারেশন একসঙ্গে কাজ করে।

বিস্তারিত পড়ুন এখানে