মান্ধাতার আইনে কতকাল?
‘মান্ধাতার আমল’ বাংলা ভাষায় লিখিত এবং মানুষের মুখে মুখে ফেরা শব্দগুলোর একটি। খুবই প্রাচীন বা পুরনো কিছু বোঝাতে এই শব্দের ব্যবহার করা হয়। মান্ধাতা এক পৌরাণিক চরিত্র। রাজা মান্ধাতার সময়কাল ছিল সত্য যুগ। পৌরাণিক কাহিনিতে বর্ণিত ঘটনার বিবরণ থেকে সময়কাল হিসাব করলে দেখা যায়, রাজা মান্ধাতা প্রায় ৩৫ লাখ বছর আগে রাজকার্য পরিচালনা করেছেন।
বিস্তারিত পড়ুন এখানে
আলটিমেটামের টার্গেট ঢাকা
ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপির পাল্টাপাল্টি আলটিমেটামের কারণে চলমান রাজনীতিতে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নতুন করে উত্তাপ তৈরি হয়েছে। দুই দলের এ পাল্টাপাল্টি আলটিমেটামের মূল টার্গেট ঢাকা দখলে নেওয়া। আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।
বিস্তারিত পড়ুন এখানে
অবসর ফেরা পদত্যাগ শেষে বাদ
ভারতের বিপক্ষেই খেলেছিলেন বিশ্বকাপের প্রথম ম্যাচ। এবার বিশ্বকাপটাই ভারতে, যে ধর্মশালা দিয়ে শুরু হবে বিশ্বকাপ অভিযান, সেখানেই আছে বাংলাদেশের হয়ে একমাত্র টি-টোয়েন্টি সেঞ্চুরির কৃতিত্ব। হিমালয়ের কোলে, ছবির মতো সুন্দর সেই মাঠে আবারও খেলবে বাংলাদেশ, কিন্তু খেলবেন না তামিম ইকবাল।
বিস্তারিত পড়ুন এখানে
বিল পরিশোধে বিপাকে বাংলাদেশ
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেশগুলোর মধ্যে ভারত থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে বাংলাদেশ। এসব পণ্যের বিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যবহার করে ডলারের মাধ্যমে পরিশোধ করা হয়। কিন্তু যুক্তরাষ্ট্র নিজস্ব ব্যাংকগুলোকে আকুর সঙ্গে সম্পর্কিত ভারতের লেনদেন নিষ্পত্তি না করতে নিষেধাজ্ঞা দেয়। এতে ভারত থেকে আমদানি করা পণ্যের দুই মাস অন্তর ভিত্তিতে বিল পরিশোধে রীতিমতো বিপাকে পড়েছে বাংলাদেশ।
বিস্তারিত পড়ুন এখানে
দড়ি ধরে টান মারার সময় এসে গেছে : আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমরা দেশ স্বাধীন করেছি গণতন্ত্র, বাকস্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির জন্য। কোনো রাজা-রানীর রাজত্ব করার জন্য আমরা দেশ স্বাধীন করিনি। দেশে আজ কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছে। দেশ আজ হীরক রাজার দেশে পরণিত হয়েছে। এভাবে আর চলতে দেওয়া যায় না। এখন দড়ি ধরে টান মারার সময় এসেছে। বর্তমান সরকারের অবস্থা ও হীরক রাজার মতোই হবে।’
বিস্তারিত পড়ুন এখানে
নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ভয় দেখায় ফখরুল : কাদের
যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ নিয়ে বিরোধী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, কী আশ্চর্য কথা, নিষেধাজ্ঞার ভয় আমাদের দেখায় মির্জা ফখরুল। আমেরিকা মনে হয় তাকে এজেন্ট নিয়োগ দিয়েছে। ভয় দেখানোর এজেন্সি দিয়েছে মির্জা ফখরুলকে।’
বিস্তারিত পড়ুন এখানে
হদিস মিলছে না দুই শীর্ষ সন্ত্রাসীর
রাজধানীর তেজগাঁওয়ে শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ মামুনকে লক্ষ্য করে হামলা চালায় একদল সন্ত্রাসী। ১৮ সেপ্টেম্বর এ ঘটনার পর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নেন তিনি। এরপর থেকে অবস্থান পরিবর্তন করতে থাকেন শীর্ষ এই সন্ত্রাসী। সর্বশেষ কলাবাগান এলাকায় অবস্থান করছেন জানা গেলেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
বিস্তারিত পড়ুন এখানে
ছাত্রের গায়ে শিক্ষকের ইস্ত্রির ছ্যাঁকা
কুমিল্লার হোমনায় দুষ্টুমি করায় এক ছাত্রের ওপর নির্মম নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে মাদ্রাসার প্রিন্সিপালের বিরুদ্ধে। উপজেলার চান্দেরচর ইউনিয়নের নয়াকান্দি মমতাজিয়া আছমতিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র মো. আবদুল কাইয়ুমের (১৪) নিতম্ব ও পায়ে পাঁচ মিনিট ধরে গরম ইস্ত্রি চেপে ধরে ছ্যাঁকা দিয়েছেন প্রিন্সিপাল হাফেজ মো. সাইফুল ইসলাম হাবিব। এ সময় অন্য তিন ছাত্র কাইয়ুমের হাত-পা চেপে ধরে রাখে।
বিস্তারিত পড়ুন এখানে
পর্যটনের অভিভাবকই অভিভাবকহীন
করোনা মহামারীর অভিঘাত কাটিয়ে ওঠার পর পর্যটন খাতকে এগিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েও সফলতা আসছে না। পর্যটকদের জন্য ভিসা জটিলতা নিরসন, সুযোগ-সুবিধা বাড়ানো, নিরাপত্তা নিশ্চিত করা এর কোনো কিছুই হচ্ছে না। পর্যটন মহাপরিকল্পনা হাতে নিলেও তা চূড়ান্ত হয়নি। পর্যটনের অভিভাবক বাংলাদেশ ট্যুরিজম বোর্ড মাত্র ১০ জন কর্মকর্তা নিয়ে চলছে। যেখানে থাকার কথা কমপক্ষে ১০০ জেলা পর্যায়ে নেই কোনো অফিস। বোর্ডের প্রধান নির্বাহীর পদটি দীর্ঘদিন ধরেই শূন্য।
বিস্তারিত পড়ুন এখানে
খনন করা ১২ নৌপথের অর্ধেকই পরিত্যক্ত
উন্নয়ন খাতের এক প্রকল্পের অধীনে খনন করা ১২টি নৌপথের অর্ধেকই ইতিমধ্যে পরিত্যক্ত হয়ে পড়েছে। প্রয়োজনীয় নাব্যর অভাবে ওইসব নৌপথে যাত্রী ও পণ্যবাহী নৌযান চলাচল করতে পারছে না। শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবেদনের সার-সংক্ষেপ প্রকাশ করা হয়।
বিস্তারিত পড়ুন এখানে
সত্যিই সেলুকাস, কী বিচিত্র এই দেশ
স্থায়ীভাবে ঢাকা বসবাসের আমার ষাট বছর পূর্ণ হলো। এই ষাট বছরে প্রাদেশিক রাজধানী ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার উত্থান-পতন, বন্যা, দুর্ভিক্ষ, আন্দোলন-অভ্যুত্থানসহ অনেক কিছু দেখার সুযোগ পেয়েছি। যখন ঢাকায় প্রথম এসেছিলাম তখন মনে হতো ঢাকা একটি বড় গ্রাম। এখানে গ্রামের মতোই বৃষ্টি হয়, অমাবস্যা পূর্ণিমা হয়, শীত-গ্রীষ্ম হয়। ভারী থেকে লঘু বর্ষণ হয়। ঢাকার চারদিক বর্ষার পানিতে প্লাবিত হয়।
বিস্তারিত পড়ুন এখানে
আফগানিস্তানের লাইব্রেরির জন্য যুদ্ধ
নাজিবা হুসাইনি মারা যান ২০১৭ সালে জুলাই তালেবানের আত্মঘাতী বোমা হামলায়। ক’দিন পরেই তার বিয়ে হওয়ার কথা। বাগদত্তা হোসাইন রেজাই ভাবছিলেন নাজিবার স্মৃতির প্রতি কীভাবে সম্মান জানানো যায়। তিনি একটি গ্রন্থাগার করলেন দাইকুন্ডির প্রদেশের নিলি শহরে, যে-শহরে ২৮ বছর বয়সী নাজিবার জন্ম ও শৈশব কেটেছে। ‘নাজিবা হুসাইনি মেমোরিয়াল লাইব্রেরি’ দিনে দিনে ১২ হাজারেরও বেশি ভলিউমের সংগ্রহশালা এবং একটি কম্পিউটার ল্যাবে পরিণত হয়।
বিস্তারিত পড়ুন এখানে
মার্কিন ভিসানীতি সিআইএ থেকে এনইডি
ডভ এইচ লেভিন হংকং বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও লোকপ্রশাসন বিভাগে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়ান। লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি নিয়ে কার্নেগি-মেলন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পলিটিক্স অ্যান্ড স্ট্র্যাটেজিতে পোস্ট ডক ফেলো হিসেবে কাজ করেছেন তিনি। তার গবেষণার মূল মনোযোগে ছিল বিভিন্ন দেশের নির্বাচনে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর পক্ষপাতমূলক হস্তক্ষেপ। এসব নিয়ে তিনি একটি বই লেখেন।
বিস্তারিত পড়ুন এখানে
তত্ত্বাবধায়কের ‘মাইনাস ওয়ান’ তত্ত্ব
১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন আনোয়ার-উল-হক কাকার। অথচ এ পদের জন্য তার নাম প্রস্তাব করেনি কোনো রাজনৈতিক দল। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বাছাই তালিকায় তৎকালীন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজ যে তালিকা করেছিলেন, তাতে কাকারের নামই ছিল না বলে পাকিস্তানি একাধিক সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছিল।
বিস্তারিত পড়ুন এখানে
ঘাড়, পিঠ ও কোমর ব্যথার চিকিৎসা
প্রত্যেক মানুষ কোনো না কোনো বয়সে ঘাড়, পিঠ বা কোমরের বাত-ব্যথা ভোগেন। কোনো আঘাত পাওয়া ছাড়াই মেরুদণ্ডের এসব অংশে ব্যথা হতে পারে। ব্যথার উৎস : মেরুদণ্ডের হাড়গুলোর ভেতর দিয়ে মাথার খুলি থেকে নেমে আসা নার্ভে বা স্পাইনাল কর্ডে দুই হাড়ের মধ্যবর্তী ডিস্কের কিছু অংশ বের হয়ে গিয়ে চাপের সৃষ্টি করলে ওই স্নায়ুমূলে ও সেখান থেকে বেরিয়ে যাওয়া নার্ভের বিচরণ অঙ্গে ব্যথা হয়।
বিস্তারিত পড়ুন এখানে
বুবলীর সঙ্গে ‘খেলা হবে’ পরীমণির!
বাংলাদেশের সংসদ সদস্য শামীম ওসমানের মুখে প্রথমবার ভাইরাল হয় ‘খেলা হবে’ সংলাপটি। পরে এটি ভারতের পশ্চিমবঙ্গে জনপ্রিয় হয়ে ওঠে তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্যের মাধ্যমে। মমতা বন্দ্যোপাধ্যায়কেও এ সেøাগান দিতে দেখা গেছে। এমনকি এ সে্লাগান দিয়ে গানও বানিয়েছে তৃণমূল। কদিন আগে মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’তে ট্রেলারে আলিয়া ভাটের মুখেও শোনা গেছে ‘খেলা হবে’ সংলাপটি!
বিস্তারিত পড়ুন এখানে
উদ্যোক্তাদের আর্থিকভাবে হয়রানি করছে এনবিআর
কভিডের ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং এর ফলে সৃষ্ট মূল্যস্ফীতির কারণে বৈশ্বিক অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে চরম বিরূপ প্রভাব পড়েছে। বৈশ্বিক সাপ্লাই চেইনে উৎপাদনকারী বা ক্রেতা, সবাই একটি সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। এতে দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছে, প্রধান বাজারগুলোতে রপ্তানি কমে যাচ্ছে।
বিস্তারিত পড়ুন এখানে
কালিয়াকৈরে ১৩টি প্রাথমিক বিদ্যালয় জরাজীর্ণ
গাজীপুরের কালিয়াকৈরে ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের পাঠদান চলছে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে। শুধু কোমলমতি শিশুরাই নয়, বড় ধরনের দুর্ঘটনার আতঙ্কে আছেন শিক্ষক ও অভিভাবকরাও। অতিদ্রুত ঝুঁকিপূর্ণ এসব ভবন সংস্কার বা নতুন করে নির্মাণের মাধ্যমে শঙ্কামুক্ত সুন্দর শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের।
বিস্তারিত পড়ুন এখানে
হারের ক্ষত নিয়ে বিশ্বকাপে
কোনো পথ্যেই সারছে না গোড়ার গোলমাল। বিশ্বকাপ যাত্রার আগের দিন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে দুই তরুণকে দেওয়া হয়েছিল গোড়াপত্তনের দায়িত্ব। এশিয়া কাপে অভিষিক্ত তানজিদ হাসান তামিমের সঙ্গে মঙ্গলবার অভিষেক হয় জাকির হাসানের। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকে রানই পাননি তানজিদ তামিম। জাকিরের শুরুটাও হয়েছে দুঃস্বপ্নের।
বিস্তারিত পড়ুন এখানে
বায়ুদূষণ
বাংলাদেশিদের গড় আয়ু কমছে ৬ বছর ৮ মাস
বায়ুদূষণের কারণে বিশ্বের সব মানুষের গড় আয়ু ২ বছর ৪ মাস কমছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একজন নাগরিকের গড় আয়ু কমছে ৬ বছর ৮ মাস। এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স-২০২৩-এর একটি প্রতিবেদন আমলে নিয়ে গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত ‘বায়ুদূষণ নিয়ন্ত্রণে করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বিস্তারিত পড়ুন এখানে
রসিদ হাত বদলায় দাম বাড়ে
দেশে আলু উৎপাদনের শীর্ষে থাকা জেলা মুন্সীগঞ্জ। রাজধানীর উপকণ্ঠের এ জেলায় উৎপাদিত আলু স্থানীয় চাহিদা মিটিয়েও দেশের বড় একটি অংশের জনগোষ্ঠীর চাহিদা পূরণে ভূমিকা রেখে আসছে। বিগত বছরে বর্ষা ও বর্ষা শেষের মৌসুমে আলুর দাম ক্রেতার হাতের নাগালে থাকলেও এ বছর খুচরা বাজারে দাম নিয়ে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে। আর দাম নিয়ে বাজারে এ অস্থিরতার অন্যতম কারণ হিসেবে হিমাগারে সংরক্ষিত আলু পাইকারি দরে বিক্রির সময় রসিদ হাত বদলের চিত্র উঠে এসেছে।
বিস্তারিত পড়ুন এখানে
মাদক কারবারির ডগ স্কোয়াড!
মাদক, বিস্ফোরক বা লুকিয়ে রাখা কোনো জিনিস খুঁজে পাওয়ার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখনো প্রযুক্তির চেয়ে তাদের প্রশিক্ষিত কুকুরের ওপর বেশি ভরসা রাখেন। এ জন্য একটি কুকুরকে ছোটবেলা থেকেই পরম যতে্ন প্রশিক্ষণও দেওয়া হয়। মাদক, বিস্ফোরকের পাশাপাশি তাকে পরিচিত করা হয় অপরাধীর গায়ের গন্ধের সঙ্গেও। তাই মাদক কারবারি থেকে শুরু করে খুনের আসামি ধরতে পুলিশের বড় ভরসা কুকুর।
বিস্তারিত পড়ুন এখানে
গর্ভে কন্যাশিশু, জীবন বাঁচাতে ওসির দ্বারে নারী
কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর বাঘমারা এলাকায় জীবন বাঁচানোর তাগিদে রৌমারী থানার ওসির দরজায় আমেনা বেগম নামের এক নারী। প্রযুক্তির সহায়তায় এই নারী আগেই জানতে পেরেছেন ভূমিষ্ঠ হতে যাওয়া সন্তান কন্যাশিশু। আর এতেই আমেনা বেগমের ওপর নেমে আসে স্বামীর নির্যাতন। স্বামী আমিনুল ইসলামসহ তার পরিবার নানাভাবে হত্যার হুমকি দিয়ে আসছিল ওই নারীকে।
বিস্তারিত পড়ুন এখানে
ছয় মাসের চেয়ে বেশি মৃত্যু সেপ্টেম্বরে
দেশে চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে মৃত্যু আগস্টকে ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) এ মাসে মৃত্যু হয়েছে ৩৫০ জনের; অর্থাৎ গত মাসের চেয়ে ৮ জন বেশি। গত মাসে মৃত্যু ছিল ৩৪২ জনের। সে হিসাবে এ মাসের এখনো চার দিন বাকি থাকতেই এ বছরের সর্বোচ্চ মৃত্যুর মাস আগস্টকে ছাড়িয়ে গেল সেপ্টেম্বর। গত মাসে যেখানে দৈনিক গড় মৃত্যু ছিল ১১, তা এখন বেড়ে ১৩ জন হয়েছে।
বিস্তারিত পড়ুন এখানে
প্রতি ১০ নারীর ১ জন বন্ধ্যত্ব রোগে ভুগছেন
দেশে প্রজননক্ষম প্রতি ১০ নারীর একজন প্রজননে অক্ষম। তারা পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) রোগে আক্রান্ত বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলেছেন, এ রোগে নারীদের গর্ভধারণে জটিলতা, ডায়াবেটিস, হৃদনালি সংক্রান্ত রোগ, রক্তে ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল বাড়া, রক্তচাপ বাড়া, বিষণ্নতা, জরায়ু থেকে রক্তপাত, তলপেটে তীব্র ব্যথা ও যকৃতে প্রদাহ হতে পারে।
বিস্তারিত পড়ুন এখানে
সন্তান প্রতিপালনে যেসব বিষয় জরুরি
নেক সন্তান আল্লাহর অপূর্ব নেয়ামত। পবিত্র কোরআনে সন্তান-সন্ততিকে জীবনের শোভা বলা হয়েছে। হাদিসের ভাষায় তাদের আখ্যা দেওয়া হয়েছে সদকায়ে জারিয়া হিসেবে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যখন কোনো লোক মারা যায়, তখন তার সব আমল বন্ধ হয়ে যায়। কিন্তু তিন প্রকার আমল (জারি থাকে)। (প্রথম) সদকায়ে জারিয়া; (দ্বিতীয়) ওই ইলম, যা দ্বারা অন্য লোক উপকৃত হয়; (তৃতীয়) নেক সন্তান, যে তার জন্য দোয়া করে। -সুনানে নাসায়ি : ৩৬৫১
বিস্তারিত পড়ুন এখানে