উচ্চ রক্তচাপ বশে আনবে যে ৩ খাবার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৪ পিএম

উচ্চ রক্তচাপ বা হাইব্লাড প্রেসার একটি অতি পরিচিত রোগ। সময়মত রোগ নির্ণয় ও চিকিৎসা না করা হলে, উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মত মারাত্মক স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে রক্তচাপের মাত্রা। একটা বয়সের পর থেকে শরীরের সব কলকব্জা কেমন কমজোরি হয়ে পড়ে। রক্তবাহী নালিগুলো এই তালিকায় পড়ে। তাই বার্ধক্যে রক্তচাপের মাত্রা একটু বেশির দিকেই থাকে। তবে ইদানিং আর উচ্চ রক্তচাপ বার্ধক্যে সীমাবদ্ধ নেই। কম বয়সেও হানা দিচ্ছে এই রোগ।

চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাওয়া তো জরুরি বটেই। সেই সঙ্গে রোজের খাওয়াদাওয়াতেও আনতে হবে বদল। কম চর্বিযুক্ত খাবার, ফলমূল, শাকসবজি বেশি করে খাওয়া জরুরি। কিন্তু কয়েকটি খাবার রক্তচাপের মাত্রা হাতের মুঠোয় রাখতে পারে।

বিটের রস

বিটের মতো উপকারী সবজি খুব কম রয়েছে। উচ্চ রক্তচাপের সমস্যায় যারা ভুগছেন, তারা রোজের পাতে রাখতে পারেন বিট। ধমনী শিথিল রেখে রক্তচাপ কমাতে সাহায্য করে বিটের রস। প্রতিদিন ২৫০ মিলি বিটের রস পান করলে উচ্চ রক্তচাপের আশঙ্কা অনেক কম থাকে।

পেঁয়াজ

প্রোস্টাগ্ল্যান্ডিন সমৃদ্ধ পেঁয়াজ রক্তনালি প্রসারিত করে। প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সেই সঙ্গে রক্ত জমাট বেঁধে যাওয়ার মতো সমস্যাও নিয়ন্ত্রণ করে। এছাড়া, পেঁয়াজে রয়েছে কোয়ারসেটিন, যা রক্তচাপ কমাতে সাহায্য করে।

কলা

পটাশিয়াম সমৃদ্ধ কলা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ভীষণ সাহায্য করে। রোজ একটি করে কলা খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের সমস্যা থেকে মুক্তি দিতে পারে চিরতরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত