শেয়ার বাজারে কৃত্রিম সংকট ও গুজব ছড়িয়ে কারসাজির মাধ্যমে যেভাবে দাম বাড়ানো হয়, একইভাবে ভোগ্যপণ্য কিংবা নিত্যপণ্যের দামও অস্বাভাবিক হারে বাড়াতে দেখা যায়। পুঁজিবাজারের মতো এখানেও রয়েছে বিভিন্ন সিন্ডিকেট, যারা সরবরাহজনিত কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে অস্বাভাবিক মুনাফা হাতিয়ে নিচ্ছে।
এতে দেশ ভুগছে উচ্চ মূল্যস্ফীতিতে। আর সাধারণ মানুষ নিত্যপণ্যের বর্ধিত মূল্য মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছে। পুঁজিবাজার ও পণ্যবাজারে কারসাজির একই হাতিয়ার ব্যবহার করা হচ্ছে।
২০২০ সালে করোনার সময়ে পুঁজিবাজারের মন্দার সময়ে বীমাসহ বিভিন্ন কোম্পানির শেয়ারে কারসাজির মাধ্যমে চাঙ্গাভাব ফিরিয়ে আনা হয়। আর এ চাঙ্গাভাবের মধ্যে বাজারের চিহ্নিত কারসাজিকারকরা বিভিন্ন শেয়ারের কৃত্রিম সংকট ও গুজব ছড়িয়ে, অস্বাভাবিক দাম বাড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। আর অস্বাভাবিক দরে শেয়ার কিনে ধরা খেয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা, আটকে গেছে বিনিয়োগ। তবে শেয়ারে এ কারসাজির তদন্ত এবং কখনো কখনো দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলেও নিত্যপণ্যের মূল্য কারসাজির হোতারা অধরাই থাকেন।
বিস্তারিত পড়ুন আগামীকাল মঙ্গলবার দেশ রূপান্তরের প্রথম পাতায়।