বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ​ওয়েড

আপডেট : ০২ আগস্ট ২০২১, ০৬:০৬ পিএম

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েড। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

অজিদের সাদা বলের নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ হাঁটুর ইনজুরির কারণে বাংলাদেশে আসতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই দেশে ফিরে যান তিনি। পরে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্বে ছিলেন অ্যালেক্স ক্যারি।

উইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষ করেই বাংলাদেশে আসে অজিরা। তবে অধিনায়কের নাম জানাল তারা সিরিজ শুরুর ঠিক আগের দিন। টি-টোয়েন্টির সহ-অধিনায়ক ওয়েডের ওপরই আস্থা রেখেছে দলটি।

ওয়েড অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অধিনায়কত্ব করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ভিক্টোরিয়া, তাসমানিয়াকে নেতৃত্ব দিয়েছেন। বিগ ব্যাশে অধিনায়কত্ব করেছেন হোবার্ট হারিকেনস ফ্র্যাঞ্চাইজির।

ফিঞ্চের অনুপস্থিতিতেই গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে একটি টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছিলেন ওয়েড। তবে হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। একই ভেন্যুতে পরের চারটি ম্যাচ হবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া দল

ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, জশ হ্যাজলউড, মইসেস হেনরিক্স, মিচেল মার্শ, বেন ম্যাকডেরমট, অ্যালেক্স ক্যারি, ড্যান ক্রিশ্চিয়ান, রিলে মেরেডিথ, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই ও অ্যাডাম জাম্পা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত