দেড়শ কোটি টাকা লোকসানের বোঝা নিয়ে শুক্রবার বিকেল থেকে পঞ্চগড় চিনিকলের চলতি মৌসুমের আখ মাড়াই শুরু হয়েছে। এবার ৮১ হাজার ৩৫০ মেট্রিক টন আখ মাড়াই করে পাঁচ হাজার ৬৯৪ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে সাত শতাংশ। গত মৌসুমে মিলটি ৩৪ কোটি ৭১ লাখ টাকা লোকসান দেয়। তবে আখ সংকট থাকায় আশঙ্কা করা হচ্ছে।
আখ মাড়াই মৌসুমের উদ্বোধন অনুষ্ঠানে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ শাহনূর রেজা, অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন জিহাদী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু বকর ছিদ্দিক, চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হাসানুজ্জামান উপস্থিত ছিলেন।
চিনিকল সূত্রে জানা গেছে, গত মৌসুমে মিলটি ৩৪ কোটি ৭১ লাখ টাকা লোকসান দেয়। গত মৌসুমে ৮৬ হাজার ৪০৫ মেট্রিক টন আখ মাড়াই করে ছয় হাজার ৪৮ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও উৎপাদন হয়েছিল তিন হাজার ৭৬৭ মেট্রিক টন। চিনি আহরণের হার ছিল ৫ দশমিক ৬৬ শতাংশ। এ জন্য পাঁচ হাজার ১৬ একর জমিতে আখ চাষ হয়েছিল। এবার সেখানে চার হাজার ৮০৫ একর জমিতে আখ চাষ হয়েছে। ফলে আখ সংকটে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি আরো লোকসানের সম্ভাবনা দেখা দিয়েছে।
