সোনাগাজীতে বিএনপির সাধারণ সম্পাদক আটক

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ০৭:০৬ পিএম

ফেনীর সোনাগাজী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পৌরসভার কলেজ রোডের নিজ বাসভবন থেকে মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, নাশকতা ও পুলিশের ওপর হামলাসহ একাধিক ঘটনার মূল পরিকল্পনাকারী সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার স্ত্রী নাছরিন আক্তার পুলিশের বক্তব্য অস্বীকার করে বলেন, আমার স্বামীর নামে কোণ মামলা না থাকার পরও পুলিশ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাকে গ্রেপ্তার করেছে।

ফেনী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবু তাহের জানান, পুলিশ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাকে গ্রেপ্তার করেছে। তার নামে কোণ মামলা নেই। আমরা এর নিন্দা জানাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত