দুই ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৩১ পিএম

গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি), ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এবং তিনটি থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সহকারী সচিব নূর নাহার ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বুধবার সন্ধ্যায় তাদেরকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। 

এর আগে ইসির নির্দেশে খুলনা মেট্রোপলিটন কমিশনার হুমায়ুন কবিরকে প্রত্যাহার করা হয়। যার বিরুদ্ধে অভিযোগ তুলেছিল বিএনপি।  

ইসির প্রজ্ঞাপন অনুযায়ী, গাইবান্ধার জেলা সেবাষ্টিন রেমা ও ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল হাসানকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। 

ঢাকার রমনা থানার ওসি মাইনুল ইসলাম, নোয়াখালীর সোনাইমুড়ি থানার ওসি আব্দুল মজিদ ও ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমানকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। 

তাদের নতুন কোথায় দায়িত্ব দেয়া হয়েছে জানা যায়নি। 

এর আগে বিএনপি নেতা মির্জা আব্বাসের ওপর হামলার ঘটনায় রমনা থানার ওসি মাইনুল আলমের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করে বিএনপি। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে গুলি করার ঘটনায় সোনাইমুড়ি থানার ওসি আব্দুল মজিদের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর হামলার ঘটনায় দলটির পক্ষ থেকে ঠাকুরগাঁও সদর থানার ওসির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। 

তবে, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) সাইফুল হাসানকে কেন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে এ বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত