সুনামগঞ্জ-৩ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা মাওলানা শাহীনুর পাশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঙ্গলবার এ পরোয়ানা জারি করেন।
আবাসন ব্যবসার কথা বলে এক যুক্তরাজ্য প্রবাসীর ৩২ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি হয়। পরোয়ানার আদেশ জগন্নাথপুর থানায় পাঠানো হয়েছে।
