একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যালোচনা করছে জাতিসংঘ। বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মহাসচিব আন্তেনিও গুতেরেসের মুখপাত্র স্টেফানি দুজারিক এই মন্তব্য করেন।
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে দুজারিক ব্রিফিংয়ে বলেন, ‘আমরা পরিস্থিতিতে নিবিড় নজর রাখছি এবং নীতি হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ। যেখানে নির্বাচন হোক না কেন তা সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া উচিত। জনগণকে তাদের মত প্রকাশের সুযোগ দেওয়া উচিত।’
উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে আগামী ৩০ ডিসেম্বর।
