চাঁদপুরে ধানের শীষ প্রার্থীর নির্বাচন সমন্বয়কারী আটক

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ০২:২৯ পিএম

চাঁদপুর-৩ আসনে ধানের শীষ প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিমকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে শহরের জে এম সেনগুপ্ত রোডস্থ ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবন থেকে বিজিবি ও পুলিশ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

২০১৮ সালের ১১ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় তাকে আটক দেখানো হয়েছে বলে জানান চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছিম।

এদিকে ধানের শীষ প্রার্থীর প্রধান সমন্বয়কারীকে আটকের ঘটনায় চাঁদপুর মডেল থানার সামনে বিক্ষোভ করেন দলীয় নেতাকর্মীরা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে থানায়।

ওসি নাছিম জানান, বিশেষ ক্ষমতা আইনে সলিম উল্যা সেলিমকে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত