ডিজিটাল আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে গ্রামীণফোন ও নগদ-এর চুক্তি

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ০৪:১০ পিএম

বাংলাদেশ ডাক বিভাগের সেবা ‘নগদ’ ও গ্রামীণফোন লিমিটেড এর মধ্যে ডিজিটাল আর্থিক সেবা প্রসারের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ ডাক বিভাগের মহা-পরিচালক জনাব সুশান্ত কুমার মন্ডল এবং গ্রামীণফোন এর হেড অব ফিন্যান্সিয়াল সার্ভিসেস রাশেদা সুলতানা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশের প্রথম এবং সর্বজনীন ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস প্ল্যাটফর্ম ‘নগদ’ দেশের আর্থসামাজিক উন্নয়ন ও প্রথাগত ব্যাংকিং খাতের আওতার বাইরে থাকা জনগণকে আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোন থেকে উপস্থিত ছিলেন জনাব রায়হান রশিদ; ডিরেক্টর অব স্টেকহোল্ডার রিলেশনশিপ অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স, মো. সাইফুল হাসান; স্টেকহোল্ডার রিলেশনশিপ এবং ফজলে আবেদ; পার্টনারশিপ ফিন্যান্সিয়াল সার্ভিসেস।

এ ছাড়া ‘নগদ’-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন তানভীর এ মিশুক, ম্যানেজিং ডিরেক্টর; রেজাউল হোসেন, ডিরেক্টর; মো. সাফায়েত আলম; এক্সিকিউটিভ ডিরেক্টর; সাদাত আদনান আহমাদ; চিফ কমার্শিয়াল অফিসার, সোলায়মান সুখন, হেড অব করপোরেট রেগুলেটরি অ্যাফেয়ার্স এবং প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত