লালমনিরহাটে সংঘর্ষের মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন, নিহত-১

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ০৮:৪৫ পিএম

লালমনিরহাট ৩ আসনের রাজপুর ইউনিয়নে নির্বাচনী সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। এ ছাড়া, দু-একটা বিচ্ছিন্ন ঘটনা, পাল্টাপাল্টি ধাওয়ার মধ্য দিয়ে লালমনিরহাটে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

দুপুরে রাজপুর ইউনিয়নের পাগলার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি ও আওয়ামী লীগের  মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের তিনজন আহত হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তোজাম্মেল হক (৫৫) নামে এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তোজাম্মেল হক বিএনপির সক্রিয় কর্মী বলে দাবি করেছেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা।

এদিকে দুপুরে  কুলাঘাট ইউনিয়নের টিকটিকিরহাট সাকোয়া তাজ মাহমুদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুর্বৃত্তরা প্রবেশের চেষ্টা করলে সেনাবাহিনী এসে কেন্দ্রে অবস্থান নেয়। মোগলহাট ইউনিয়নের ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া, উদ্ভূত পরিস্থিতি এড়াতে পৌরসভা এলাকার নেছারিয়া কামিল মাদ্রাসা, চার্চ-অব গড উচ্চ বিদ্যালয়, গিয়াসউদ্দিন উচ্চ বিদ্যালয় ও বত্রিশ হাজারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক থেকে দুই ঘণ্টার জন্য সাময়িকভাবে ভোট গ্রহণ বন্ধ থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত