টাঙ্গাইলের বাসাইলে নিজের ঘর থেকে এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মনোয়ারা বেগম (৪২) উপজেলার নথখোলা পৌলীপাড়া এলাকার ধলা খানের স্ত্রী। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয় বলে বাসাইল থানার ওসি এস এম তুহিন আলী জানান।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, মনোয়ারার স্বামী ধলা খান ও ছেলে আল-আমীন সৌদি আরবে থাকেন। বাড়িতে তিনি একাই থাকতেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল সদর হাসপাতালে আছে।
নিহত মনোয়ারার দেবরের স্ত্রী তাসলিমা আক্তার খুকি দেশ রূপান্তরকে বলেন, ‘জমি নিয়ে মনোয়ারার সঙ্গে প্রতিবেশীর দীর্ঘদিনের বিরোধ ছিল।’
