দ্বিতীয় টেস্টেও ডুয়ানে অলিভিয়েরের কাছে পরাস্ত পাকিস্তান ব্যাটিং লাইন। প্রথম টেস্টে ১১ উইকেট নেওয়া এ পেসার নিউল্যান্ডসে সফরকারীদের ৪ উইকেট তুলে নেন। এছাড়া স্টেইনের ৩ উইকেটে প্রথম ইনিংসে ১৭৭ রান অলআউট হয় পাকিস্তান। অধিনায়ক সরফরাজ আহমেদ ও মোহাম্মদ আমেরের শেষদিকের লড়াই দলের স্কোর দুইশোর কাছে নিয়ে যায়। সরফরাজ ৫৬ ও আমের শেষ পর্যন্ত ২২ রানে অপরাজিত থাকেন। এর আগে শান মাসুদ ৪৪ রান করেন।
জবাবে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দিন শেষে ৩০ ওভারে ২ উইকেটে ১২৩ রান করে। এইডেন মার্করাম ৭৮ রান করেন। হাশিম আমলা ২৪ রানে অপরাজিত ছিলেন। ডিন এলগার ২০ রানে আউট হন। স্বাগতিকরা প্রথম ইনিংসে ৫৪ রানে পিছিয়ে।
