সোনারগাঁয়ে বাসচাপায় নারী তীর্থযাত্রী নিহত

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ১২:৫৭ পিএম

সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় বাস চাপায় এক নারী তীর্থযাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তীর্থ যাত্রীর নাম মিনা রানী দাস(৪৫)। তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পঞ্চবটি এলাকার হরিহরপাড়ার নরেশ চন্দ্র দাসের স্ত্রী।

নিহতের স্বামী নরেশ চন্দ্র জানান, সনাতন ধর্মাবলম্বীরা শুক্রবার সকাল থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে হেঁটে সোনারগাঁয়ের বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে যাচ্ছিলেন। নরেশ চন্দ্র ও তার স্ত্রী মিনা রানীও তাদের সাথে লোকনাথ আশ্রমের উদ্দেশ্যে যাত্রা করেন। পরে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় সড়ক পার হওয়ার সময় হঠাৎ একটি দ্রুতগামী বাস মিনা রানীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মিনার মৃত্যু হয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদুল আলম জানান, বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। নিহতের লাশ উদ্ধার করে সোনারগাঁ থানায় নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত