প্রহরীর কন্যাকে ধর্ষণের অভিযোগে গৃহকর্তা গ্রেপ্তার

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ১০:৪৪ পিএম

কুমিল্লার লাকসাম উপজেলায় এক কিশোরী ধর্ষণের অভিযোগে একব্যক্তি গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত তাজুল ইসলাম মজুমদার (৪২) উপজেলার উত্তরদা ইউনিয়নের কৃষ্ণপুর এলাকার মৃত আবু তাহের মজুমদারের ছেলে। শুক্রবার ওই কিশোরীর বাবা বাদী হয়ে লাকসাম থানায় মামলা করার পর তাকে গ্রেপ্তার করা হয়।

লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, ওই কিশোরীর বাবা বেশ তাজুলের মাছের পুকুরে প্রহরীর কাজ করতেন; পুকুরের পাশেই টিনের ঘরে সপরিবারে থাকতেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাজুল মেয়েটিকে ঘরের পাশে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এসময় তার মা ঘুমিয়ে ছিলেন ও বাবা পুকুর পাহারায় ব্যস্ত ছিলেন। রাতেই কিশোরী তার বাবা-মায়ের কাছে ঘটনাটি জানায়। শুক্রবার সকালে কিশোরীর বাবা মামলা করেন। ভিকটিমের শারীরিক পরীক্ষাসহ ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত