গাজীপুরে সেপটিক ট্যাংকে স্ত্রীর লাশ, স্বামী পলাতক

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১০:৩৬ পিএম

গাজীপুর নগরের ভাওরাইদ উত্তরপাড়া এলাকায় গতকাল শনিবার ভাড়া বাসার সেপটিক ট্যাংকে আফরোজা বেগম (২২) নামে এক নারীর লাশ পাওয়া গেছে। ঘটনার পর থেকে তার স্বামী শাহজাহান মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না।  

পোশাকশ্রমিক আফরোজা সৌদি আরবে শ্রমিক হিসেবে কাজ করতেন। গত বছর দেশে ফিরে সালনা এলাকার শ্যামলী গার্মেন্টে চাকরি নেন। তিনি গাইবান্ধা সদরের জিকাবাড়ি এলাকার বিল্লাল হোসেনের মেয়ে।

দাম্পত্য কলহের জেরে আফরোজাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। গাজীপুর সদর থানার এসআই রিয়াজ জানান, আফরোজার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। কারো সঙ্গে মোবাইল ফোনে কথা বলা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কয়েকদিন আগেও ঝগড়া হয়।

আফরোজার মামা একামত হোসেন জানান, আট বছর আগে জামালপুর জেলার সানন্দবাড়ির মন্ডলপাড়া এলাকার শাহজাহান মিয়ার সঙ্গে আফরোজার বিয়ে হয়। তাদের ছয় বছর বয়সী একটি মেয়ে আছে। শাহজাহান জোলারপাড় এলাকায় স্টিল মিলের শ্রমিক। আফরোজা সপরিবারে ভাওরাইদের মুকুল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত