একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনাকে গত শুক্রবার অভিনন্দন জানিয়েছেন সুদানের প্রধানমন্ত্রী মুতাজ মুসা আব্দাল্লা। একই দিন তাকে অভিনন্দন জানিয়েছে উন্নয়নশীল-৮ (ডি-৮)।
অভিনন্দন বার্তায় সুদানের প্রধানমন্ত্রী বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে আমি অতীব সম্মানিত বোধ করছি।’
ডি-৮-এর মহাসচিব দাতো কু জাফর কু শারি অভিনন্দন বার্তায় বলেন, ‘আমি নিশ্চিত যে এই ঐতিহাসিক ও বিপুল বিজয় শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশের পথ সুগম করবে।’
