মেষ: আজ নিজের মনের কথায় সায় দিয়ে সিদ্ধান্ত নিন। কর্মক্ষেত্রে জটিলতার অবসান হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা পেতে পারেন।
বৃষ: প্রতিযোগী মনোভাবে কিছুটা ভাটা পড়তে পারে। বৃষ, দ্রুত হেঁটে বারবার থামার চেয়ে পরিমিত গতিতে ধারাবাহিকভাবে হাঁটা ভালো। আপনার লক্ষ্য বেশি দূরে নয়।
মিথুন: গাছের মতো সম্পর্কেরও পরিচর্যা করতে হয়। না হলে তা শুকিয়ে যায়। মিথুন, আপনি আজ অনুধাবন করবেন আপন মানুষের খোঁজ রাখা কতটা জরুরি। নতুন বন্ধুত্ব হবেই, তাই বলে পুরনোকে ভুলে গেলে সামাজিক নেটওয়ার্ক দুর্বল হয়ে যায়। যোগাযোগ বাড়ান। সামনে শুভদিন।
কর্কট: আমরা কখনো অপরের জন্য ব্যর্থ হই না। ব্যর্থ হই শতভাগ নিজের জন্য। ব্যর্থতার শেকল ছিঁড়তে হলে নিজেকে তাই সবার আগে সচেতন হতে হয়। কর্কট বুঝতেই পারছেন কী বলছি।
সিংহ: লোকে কী ভাবছে, সেটি যদি আপনি ভাবতে থাকেন, তাহলে লোকে কী ভাববে? অন্যের ভাবনাকে গুরুত্ব না দিয়ে নিজে পরিকল্পনা সাজান। আজ আপনার সব পরিকল্পনা কাজে লাগার দিন।
কন্যা: আর্থিক বিষয়ে সুখবর পেতে পারেন। নতুন কর্মসংস্থানের সুযোগ আছে। পরিবারের কারো স্বাস্থ্য দুশ্চিন্তার কারণ হতে পারে।
তুলা: যার কথা ভেবে দিন কেটে যায়, আজ তার সঙ্গে বেশি সময় পার হবে। এ জন্য বন্ধুদের খোঁটা হজম করতে হতে পারে। তুলা, হোক একটু কলঙ্ক তবু উপভোগ করুন সময়টাকে।
বৃশ্চিক: বাড়ির কাজে হাত দিতে পারেন। গৃহনির্মাণ কিংবা সজ্জার জন্য এখন শুভ সময়। বাড়িতে একাধিক আত্মীয়ের সমাগম হতে পারে।
ধনু: নিজেকে নিয়ে আজ আপনার ব্যস্ত সময় কাটবে। ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে।
মকর: বাইক চালালে দুর্ঘটনায় সবাই পড়ে। এতটুকু আপনার জানা। মকর, পরের কথাটি হলো যারা ধীরে চালায় তাদের বিপদ কম হয়। এ জন্যই বলা হয়, ‘যত গতি, তত ক্ষতি’। ধীরে চলুন, নিজেকে শান্ত রাখুন। অপেক্ষার ফল মিষ্টি হয়।
কুম্ভ: আপনার একাগ্রতা আর কর্মনিষ্ঠা আজ আপনাকে সাফল্য এনে দেবে। জীবন থেকে যে অভিজ্ঞতা আপনি অর্জন করেছেন, তা বৃথা যেতে পারে না।
মীন: খোলা জানালায় দক্ষিণা বাতাস হয়ে কেউ আজ আপনার হৃদয়ে উঁকি দিতে পারে। বুঝতেই পারছেন বলতে চাচ্ছি রোমান্স শুভ।
