যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের পদত্যাগের পর এবার দায়িত্ব ছেড়ে দিলেন প্রতিরক্ষা দপ্তরের চিফ অব স্টাফ কেভিন সুইনি। রোববার রাতে পেন্টাগনের প্রভাবশালী এই কর্মকর্তা পদত্যাগ করেন।
বিবিসি জানায়, সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর এনিয়ে পেন্টাগনের তিন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করলেন।
রিয়ার অ্যাডমিরাল সুইনি দুই বছরের জন্য ২০১৭ সালের জানুয়ারিতে নিয়োগ পান।
ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে আচমকা পদত্যাগের ঘোষণা দিলেও ম্যাটিস দায়িত্ব ছাড়বেন মূলত আগামী বছরের ফেব্রুয়ারির শেষ দিকে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিসহ ঘটনাবহুল গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
আফগানিস্তান থেকেও উল্লেখযোগ্য সংখ্যক সেনা প্রত্যাহার নিয়ে ভাবছেন ট্রাম্প যা পছন্দ হয়নি ম্যাটিসের।
ডিসেম্বরের শেষের দিকে পদত্যাগ করেন পদত্যাগের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের আইএস-বিরোধী জোটের বিশেষ দূত ব্রেত্ত ম্যাকুর্কও। ধারণা করা হচ্ছে, ম্যাটিসের সরে যাওয়া ম্যাকুর্ক এবং সুইনির পদত্যাগের পেছনে ভূমিকা রেখেছে।
