কারিনার ১১ লাখের গাউন

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১০:৫৮ পিএম

পোশাক কেনার ব্যাপারে কারিনার ‘উদারতা’র কথা অনেকেরই জানা। দুহাত উজাড় করে ড্রেস কিনে বেশ কয়েকবার শিরোনাম হয়েছেন তিনি। এবার নতুন বছর উদ্‌যাপন করতে নীল রংয়ের মেটালিক গাউন কেনেন ১১ লাখ টাকা দিয়ে!

ছবিতে বলিউড তারকারা প্রায়ই দামি পোশাক ব্যবহার করেন। কিন্তু ব্যক্তিগত কারো দামি পোশাক কেনার ব্যাপারটি খুব একটা মিডিয়ায় আসে না। ‘বলিউড লাইফ’ কারিনার এই পোশাকের দাম ‘উদ্ধার’ করেছে।

এর আগে ২০০৯ সালে ‘কামবাখত ইশক’র টাইটেল সংয়ে কারিনা যে কালো সিকুইনের পোশাক পরেছিলেন, সেটি ছিল সান্ধ্য পোশাক। ওই পোশাকের মূল্য ছিল ৮০ লাখ রুপি! সিনেমাটিতে তার অন্য পোশাকগুলোও ছিল বেশ দামি।

 এছাড়া ‘দেবদাস’ছবিতে দামি পোশাক পরে একবার আলোচনায় আসেন মাধুরী দীক্ষিত। ‘মার ডালা’সহ আরও কিছু গানে মাধুরীর পোশাক ছিল ভারী জারদৌসি, ব্রোকেড এবং দামি পাথরের কাজে সমৃদ্ধ।

এই পোশাকগুলো তৈরি করেছিলেন নিতা লুল্লা, রেজা শারিফি, আবু জানি এবং সান্দিপ খোসলা। প্রতিটির মূল্য ছিল ছিল ১৫ লাখ রুপি করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত