মাগুরা জেলার শালিখা উপজেলায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির মা জানান, তার মেয়ে রবিবার বিকেলে বাড়ির পাশের একটি মাঠে খেলতে যায়। সন্ধ্যার তার চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসে। এ সময় অভিযুক্ত ধর্ষক সাকিব(১৬) পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় মেয়েকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মাগুরা সদর হাসপাতালের গাইনি বিভাগের কনসালট্যান্ট ডাক্তার শামছুন্নাহার লাইজু জানান, মেয়েটির চিকিৎসা চলছে। শরীরে কিছু ক্ষতচিহ্ন রয়েছে। মেডিকেল রিপোর্টে বিস্তারিত জানা যাবে।
শিশুটির বাবা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে শালিখা থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে শালিখার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারীকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
