কুষ্টিয়ায় দেয়ালচাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার সন্ধ্যায় সদর উপজেলার ইসলামি বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন গঙ্গাবরকান্দি গ্রামের ফজলুর রহমানের নির্মাণাধীন বাড়ির ইটের দেয়ালচাপায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলো ওই গ্রামের ইমরুল হক বাবলুর মেয়ে লিজা (৩) ও মশিউর রহমানের মেয়ে মরিয়ম (৩)।
ইবি থানার ওসি রতন শেখ জানান, ফজলুর রহমানের নির্মাণাধীন বাড়ির পাশে লিজা ও মরিয়ম খেলছিল। এ সময় দেয়াল ভেঙে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ বিষয়ে কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
