হত্যার বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১১:২৯ পিএম

বরিশালে সরকারি দুগ্ধ ও গবাদিপশু খামারের কর্মচারী মো. দুলাল সিকদার হত্যার বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন স্বজনরা। গতকাল বুধবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের সদস্যদের পক্ষে মেয়ে দোলা সিকদার এ কামনা করেন। নিহত দুলাল সিকদার নগরের ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। লিখিত বক্তব্যে দোলা বলেন, গত ২২ নভেম্বর বিকেলে তার বাবাকে পূর্বপরিকল্পিতভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে স্থানীয় ভূমিদস্যুরা। এ ঘটনায় ওই রাতেই তার মা রহিমা আক্তার ২২ জনকে অভিযুক্ত করে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন। এখন পর্যন্ত ওই মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উল্টো আসামিরা প্রতিনিয়ত তাদের মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। এ কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, দুলাল সিকদার হত্যা মামলা তদন্তের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত