শরণার্থী মর্যাদা পাচ্ছেন সেই সৌদি তরুণী

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১২:২৩ এএম

আলোচিত সৌদি তরুণী রাহাফ মোহাম্মদ আল-কুনুন অস্ট্রেলিয়ায় শরণার্থীর মর্যাদা পেতে যাচ্ছেন। দেশটির স্বরাষ্ট্র দপ্তর গতকাল বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, জাতিসংঘ তাকে শরণার্থী হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা তারা নিয়মতান্ত্রিকভাবে বিবেচনা করবেন। যদিও জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের ওয়েবসাইটে বলা হয়, সাধারণত রাষ্ট্রই কাউকে শরণার্থী হিসেবে গ্রহণ করে। রাষ্ট্র-অসমর্থ বা অনিচ্ছুক হলেই তারা এ স্বীকৃতি দেন। রাহাফের ব্যাপারে সংস্থাটি সরাসরি কোনো মন্তব্য করেনি বলে বিবিসির খবরে বলা হয়।

১৮ বছরের এ সৌদি তরুণী পরিবার থেকে পালিয়ে থাইল্যান্ডের ব্যাংকক হয়ে যেতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ায়। এর আগেই গত রবিবার ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে রাহাফের আটকে পড়ার মধ্য দিয়ে ঘটে একের পর এক নাটকীয় ঘটনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত